কমলায় নৃত্য করইন থমকিয়া থমকিয়া

 তোমরা দেখো গো আসিয়া

কমলায় নৃত্য করইন 

ঠমকিয়া ঠমকিয়া 


এগো কমলায় নৃত্য করইন 

ঠমকিয়া ঠমকিয়া 


পাড়া-পড়শী যত নারী 

আইলা সবে সারি সারি 

এগো সুয়াগ ও চন্দনো দিলা 

ছিটাইয়া ছিটাইয়া 

কমলায় নৃত্য করইন 

ঠমকিয়া ঠমকিয়া 


কমলারও নৃত্য মাঝে 

কত রঙের বাদ্য বাজে 

ধইন্য ধইন্য কইলা সবে 

নাচনও দেখিয়া 

কমলায় নৃত্য করইন 

ঠমকিয়া ঠমকিয়া 


নাচইন কমলা সুন্দরী 

দেখইন যত ইন্দ্রপরী 

কীমতে বা নাচইন দেখো 

শরমে মরিয়া 

কমলায় নৃত্য করইন 

ঠমকিয়া ঠমকিয়া 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিয়ের গীত