বিয়ার দিনে রঙে ঢঙে

 

বিয়ার দিনে রঙে ঢঙে
নাচইন কি সুন্দর
কইন্যা যাইতা স্বামীর ঘর
ও কইন্যা যাইতা স্বামীর ঘর
কইন্যা যাইতা স্বামীর ঘর

সাজাইয়া গুজাইয়া কইন্যা
বিদায় দিতে যায়
সখীগণ বলে কইন্যা
যাইন গো স্বামীর ঘর
কইন্যা যাইতা স্বামীর ঘর
ও কইন্যা যাইতা স্বামীর ঘর

বিয়ার দিনে রঙে ঢঙে
নাচইন কি সুন্দর
কইন্যা যাইতা স্বামীর ঘর
ও কইন্যা যাইতা স্বামীর ঘর

মা জননী বিদায় দিলা
বলে যেন আর
আজি হইতে স্বামীর ঘর
আপন ঘরও তোর
কইন্যা যাইতা স্বামীর ঘর
ও কইন্যা যাইতা স্বামীর ঘর

বিয়ার দিনে রঙে ঢঙে
নাচইন কি সুন্দর
কইন্যা যাইতা স্বামীর ঘর
ও কইন্যা যাইতা স্বামীর ঘর

দাদি-নানি চাচা-চাচি
কান্দইন যারে যার
আমরার সোনার ঘরখানি
আন্ধার হইয়া যার
কইন্যা যাইতা স্বামীর ঘর
ও কইন্যা যাইতা স্বামীর ঘর

বিয়ার দিনে রঙে ঢঙে
নাচইন কি সুন্দর
কইন্যা যাইতা স্বামীর ঘর
ও কইন্যা যাইতা স্বামীর ঘর

দামান্দেরই হাতে মায়ে
কইন্যা দিলা সপি
আদরের মেয়ে বাবা
দিলাম তোমার ঘর
কইন্যা যাইতা স্বামীর ঘর
ও কইন্যা যাইতা স্বামীর ঘর

বিয়ার দিনে রঙে ঢঙে
নাচইন কি সুন্দর
কইন্যা যাইতা স্বামীর ঘর
ও কইন্যা যাইতা স্বামীর ঘর

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিয়ের গীত