ডাকো গো কইন্যার মারে তুলতা শুয়াকুরা

ডাকো গো কইন্যার মারে
তুলতা শুয়াকুরা
কইন্যারে গোসল করাইতাম
জল তুলতে যাই আমরা রে
ডাকো গো কইন্যার মারে
তুলতা শুয়াকুরা

আইজ আসিবে দামান্দ রাজা
নিতে কইন্যা তুইলা
আমরা দেখব যে তাকাইয়া
যাইতা কইন্যা
যাইতা কইন্যা শশুর দেশে
কান্দিয়া কান্দিয়া রে
ডাকো গো কইন্যার মারে
তুলতা শুয়া কুরা
কইন্যারে গোসল করাইতাম
জল তুলতে যাই আমরা রে
ডাকো গো কইন্যার মারে
তুলতা শুয়া কুরা

গায়ে হলুদ দিয়া কইন্যা
গোসলও করায়
সবাই ধামালি খেলায়
শাড়ি-ব্লাউজ
শাড়ি ব্লাউজ দিয়া সবে
কইন্যারে সাজায় রে
ডাকো গো কইন্যার মারে
তুলতা শুয়া কুরা
কইন্যারে গোসল করাইতাম
জল তুলতে যাই আমরা রে
ডাকো গো কইন্যার মারে
তুলতা শুয়া কুরা

হাতে দিলা হাতের বালা
গলায় চন্দ্রহার
কন্যা দেখতে কি বাহার
মাথায় দিলা
মাথায় দিলা টিকনি কন্যার
কানেতে ঝুমুকা রে
ডাকো গো কইন্যার মারে
তুলতা শুয়া কুরা
কইন্যারে গোসল করাইতাম
জল তুলতে যাই আমরা রে
ডাকো গো কইন্যার মারে
তুলতা শুয়া কুরা

দামান্দে তাকাইয়া বলবে
আহা কি সুন্দর
কইন্যা দেখতে কি সুন্দর
পূর্নিমায়ে
পূর্ণিমায়ে চন্দ্র যেমন
হইলো উদয়
ডাকো গো কইন্যার মারে
তুলতা শুয়া কুরা
কইন্যারে গোসল করাইতাম
জল তুলতে যাই আমরা রে
ডাকো গো কইন্যার মারে
তুলতা শুয়া কুরা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিয়ের গীত