ঝিলমিল ঝিলমিল মশারী
ঝিলমিল ঝিলমিল মশারী
পালংকেতে সুন্দরী
ভাদ্র মাইয়া চিড়া কুটে বটের গাইল পাতিয়া
দুছুর মুছুর করে রে
উকি মারি চায়ওরে
বধূ রাণী শাড়ির আঁচল বিছানায় তুলিয়া
ঝিলমিল ঝিলমিল মশারী
পালংকেতে সুন্দরী
ভাদ্র মাইয়া চিড়া কুটে বটের গাইল পাতিয়া
সাজন ফুলের মালারে
রাজহাসের গলারে
বাটায় পান সাজাইয়া রাখছে ভাইজানের লাগিয়া
ঝিলমিল ঝিলমিল মশারী
পালংকেতে সুন্দরী
ভাদ্র মাইয়া চিড়া কুটে বটের গাইল পাতিয়া
চাঁদবদনের জ্যোতিরে
ধরতে শরম লাগেরে
বিছনাত সুন্দর হালকা বধু হাসে খিলখিলাইয়া
ঝিলমিল ঝিলমিল মশারী
পালংকেতে সুন্দরী
ভাদ্র মাইয়া চিড়া কুটে বটের গাইল পাতিয়া
রাত্রি পোহাইলো রে
মুরগায় বানও দিলো রে
খেলিয়া উঠিলা দুইজন গালো ফুল ফুটাইয়া
ঝিলমিল ঝিলমিল মশারী
পালংকেতে সুন্দরী
ভাদ্র মাইয়া চিড়া কুটে বটের গাইল পাতিয়া
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন