দামদে মিরমিরাইয়া চায়


দামদে মিরমিরাইয়া চায়
দামদে মিরমিরাইয়া চায়
মুখের মাঝে রুমাল ডিপা কিলাখান ভাত খায়

পেচানাকি উন্দমুখী
লালপাগড়ি মাথায়
দুধর শরবত খাইতো করি নাকেদি গুতায়
দামদে মিরমিরাইয়া চায়
দামদে মিরমিরাইয়া চায়
মুখের মাঝে রুমাল ডিপা কিলাখান ভাত খায়

কচুবনে পনারেচু
হাটু পানিত বায়
মাথার তলে বালিশ থইয়া কোমরে দি হাতায়
দামদে মিরমিরাইয়া চায়
দামদে মিরমিরাইয়া চায়
মুখের মাঝে রুমাল ডিপা কিলাখান ভাত খায়

বাতাস খাইয়া বড় অইছে
বয়স বেশি নায়
ঠান্ডা-গরম উজান-ভাটি হকলতা বুধ পায়
দামদে মিরমিরাইয়া চায়
দামদে মিরমিরাইয়া চায়
মুখের মাঝে রুমাল ডিপা কিলাখান ভাত খায়

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিয়ের গীত