বিয়ার কথা শুনিয়া গো

বিয়ার কথা শুনিয়া গো
হাতের কাম ছাড়িয়া গো
কান্দইন বেলুয়ায় দয়াল মাইজির গলায় ধরিয়া

কোনও পরানে গো
ও দয়াল মাইজি গো
ভিনদেশি পুরুষের কাছে আমায় দিতায় বিয়া
বিয়ার কথা শুনিয়া গো
হাতের কাম ছাড়িয়া গো
কান্দইন বেলুয়ায় দয়াল মাইজির গলায় ধরিয়া

বেলুয়ার কান্দন দেকিয়া গো
মাইজির কাটে হিয়া গো
কোন পরানে দিতা বেলুয়া ঘরের বাহির করিয়া
বিয়ার কথা শুনিয়া গো
হাতের কাম ছাড়িয়া গো
কান্দইন বেলুয়ায় দয়াল মাইজির গলায় ধরিয়া

তোমার বাবায় লইছইন গো
কাবিন মোহরানা গো
পরার পুতের কাছে তোমায় দুরই দিতা বিয়া
বিয়ার কথা শুনিয়া গো
হাতের কাম ছাড়িয়া গো
কান্দইন বেলুয়ায় দয়াল মাইজির গলায় ধরিয়া

তোমার চাচায় লইছইন গো
সোনার চন্দ্রহারও গো
হাতের রুলি কানের ঝুমকা তোমারও লাগিয়া
বিয়ার কথা শুনিয়া গো
হাতের কাম ছাড়িয়া গো
কান্দইন বেলুয়ায় দয়াল মাইজির গলায় ধরিয়া

মিষ্টি মুখ করিয়া গো
বাটার পানও খাইয়া গো
তোমার ভাইয়ে লইছইন শাড়ি মধুবন বাছিয়া
বিয়ার কথা শুনিয়া গো
হাতের কাম ছাড়িয়া গো
কান্দইন বেলুয়ায় দয়াল মাইজির গলায় ধরিয়া

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিয়ের গীত