মুরগা কুক্কু রুক্কু বুল

মুরগা কুক্কু রুক্কু বুল
মুরগা কুক্কু রুক্কু বুল
দামান্দের মা ঘুমাই রইছন
কুন্টা মারি তোল

সিলেটিয়া কুচার খুটি
বান্ধাইল মুরগার ঠোট
বাড়িওয়ালী মুরগার মাথায়
সুন্দর কদম ছুট
নওশার ভাবি ঘুমর প্যাড়া
আঁচড়া দিয়া তোল।
মুরগা কুক্কু রুক্কু বুল
মুরগা কুক্কু রুক্কু বুল
দামান্দের মা ঘুমাই রইছন
কুন্টা মারি তোল

নওশার দাদির গন্ধ পাইয়া
ডেখায় ছিড়ে পাগা
নেরার মাঝে বেরা লাগি
বন্ধ হইছে ভাগা
চিত হইয়া পড়িয়া দাদির
পিঠিত লাগছে ধূল।
মুরগা কুক্কু রুক্কু বুল
মুরগা কুক্কু রুক্কু বুল
দামান্দের মা ঘুমাই রইছন
কুন্টা মারি তোল

গুতাগুতি খাইয়া দাদির
কোমর অইছে তেড়া
দুধর কড়াই উদলা পাইয়া
উলায় ভাঙে বেড়া
রাত পোয়াইলে দেখি দাদির
মাথায় ভিজা চুল।
মুরগা কুক্কু রুক্কু বুল
মুরগা কুক্কু রুক্কু বুল
দামান্দের মা ঘুমাই রইছন
কুন্টা মারি তোল

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিয়ের গীত