সূর্যের আলো বাইরের হাওয়া গায় লাগাইও না


সূর্যের আলো বাইরের হাওয়া
গায় লাগাইও না
ননদের লগে খুটিনাটি
দরবার করিও না

শনি-মঙ্গলবারে গো কইন্যা
নাইওর আইও না
রান্ধি-বাড়ি স্বামীর আগে
খাইতে চাইও না
ননদের লগে খুটিনাটি
দরবার করিও না

বাড়ির পাশে রাস্তা মাইনষে
করে আনাগোনা
খাটনির ভিতরে গাট্টির পান
খুলিয়া দিও না
ননদের লগে খুটিনাটি
দরবার করিও না

বাতাস দিলে বর্ষায় জলে
ঢেওয়ে তুলে ফেনা
লাল বইনারি সঙ্গে লইয়া
সন্দেশ খাইও না
ননদের লগে খুটিনাটি
দরবার করিও না

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিয়ের গীত