লাল গাড়ি দৌড়াইয়া রে
লাল গাড়ি দৌড়াইয়া রে
বোমগুল্লা ফুটাইয়া রে
সাজিয়া আইছইন দুলাভাই রঙিন বৈরাতি লইয়া
গেইটে কেনে খাড়ারে
গেইটের কড়ি ফালাওরে
প্যান্ডেলের ভিতরে আসো সুতার বান কাটিয়া
লাল গাড়ি দৌড়াইয়া রে
বোমগুল্লা ফুটাইয়া রে
সাজিয়া আইছইন দুলাভাই রঙিন বৈরাতি লইয়া
তুমারও লাগিয়ারে
জরির ফুল বেলুনিরে
রঙ বেরংঙের ফুলে কুঞ্জ রাখিলাম সাজাইয়া
লাল গাড়ি দৌড়াইয়া রে
বোমগুল্লা ফুটাইয়া রে
সাজিয়া আইছইন দুলাভাই রঙিন বৈরাতি লইয়া
নারিকেল ঝুপা ঝুপা রে
বেতর ফুলও ব্যাকা রে
বুবুজানের মনের কথা হুনিও কান পাতিয়া
লাল গাড়ি দৌড়াইয়া রে
বোমগুল্লা ফুটাইয়া রে
সাজিয়া আইছইন দুলাভাই রঙিন বৈরাতি লইয়া
হলুদিয়া পাখিরে
বুবুর গায়ের রুপওরে
হাতের রুমালে দিও মুখের ঘাম মুছাইয়া
লাল গাড়ি দৌড়াইয়া রে
বোমগুল্লা ফুটাইয়া রে
সাজিয়া আইছইন দুলাভাই রঙিন বৈরাতি লইয়া
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন