কে তোরে রান্ধিছে কচু

 সাধের কচু রে

কে তোরে রান্ধিছে কচু বলছ নারে
সাধের কচুরে

কইন্যার ভাইর বৌয়ে রানচইন কদু
ইলশার মাথা দিয়া
নয়া জামাইয়ে যুক্তি করইন রাইত খাইতা গিয়া
সাধের কচুরে
কে তোরে রান্ধিছে কচু বলছ নারে
সাধের কচুরে

কচু খাইয়া নয়া জামাইওর গলায় কুট কুট করে
তেতুল দেও তেতুল দেও কইয়া সবাই নাচইন করে
সাধের কচুরে
কে তোরে রান্ধিছে কচু বলছ নারে
সাধের কচুরে


নাচইন দেইখা কইন্যার ভাইর বৌ দৌড়ি আইলা করে
টকের ভাণ্ডত নাইরে টক কপাল মন্দ রে
সাধের কচুরে
কে তোরে রান্ধিছে কচু বলছ নারে
সাধের কচুরে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিয়ের গীত