আইসা বইছইন নুয়া জামাই মুখে নাই ত রাও

আইসা বইছইন নুয়া জামাই
মুখে নাই ত রাও
ভাবে সাবে বুঝা যায় মাংস বুঝি চাও
আইসা বইছইন নুয়া জামাই
মুখে নাই ত রাও
ভাবে সাবে বুঝা যায় মাংস বুঝি চাও

আগে যুদি জানতাম জামাই মাংস খাওরে তুমি
তারকারিতে মাংস লইয়া বিদায় দিতাম আমি
আগে যুদি জানতাম জামাই মাংস খাওরে তুমি
তারকারিতে মাংস লইয়া বিদায় দিতাম আমি

মাংস লইয়া চাইয়া দেখইন অল্প অল্প তেল
তারে দেইখা কইন্যার ভাইর বৌ ফালদি রান্ধাত গেল
মাংস লইয়া চাইয়া দেখইন অল্প অল্প তেল
তারে দেইখা কইন্যার ভাইর বৌ ফালদি রান্ধাত গেল

মাংস রান্ধি কইন্যার ভাইর বৌ বাটিত তুলি লইলা
গরম মাংস নিয়া জামাইর ভাতো ঢাইল্যা দিলা
মাংস রান্ধি কইন্যার ভাইর বৌ বাটিত তুলি লইলা
গরম মাংস নিয়া জামাইর ভাতো ঢাইল্যা দিলা

মাংস খাইয়া নয়া জামাই করইন হায় হায়
দিও হাতে পেটো কিলাইন ডিট লাইগাছে তায়
মাংস খাইয়া নয়া জামাই করইন হায় হায়
দিও হাতে পেটো কিলাইন ডিট লাইগাছে তায়

হাতো ধরি কইন্যার ভাইর বৌ পাও ধরি তোর
তিন কোনা শন দিয়া ডিট পুইড়া দে মোর
হাতো ধরি কইন্যার ভাইর বৌ পাও ধরি তোর
তিন কোনা শন দিয়া ডিট পুইড়া দে মোর

আইসা বইছইন নুয়া জামাই
মুখে নাই ত রাও
ভাবে সাবে বুঝা যায় মাংস বুঝি চাও
আইসা বইছইন নুয়া জামাই
মুখে নাই ত রাও
ভাবে সাবে বুঝা যায় মাংস বুঝি চাও

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিয়ের গীত